টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা
এটি একটি টেক্সটবুক ভিত্তিক মেধা যাচাই পরীক্ষা। শিক্ষার্থীদের টেক্সট বইয়ে মনযোগী করে তোলার লক্ষ্যেই প্রতি দুই মাস অন্তর ৫ম থেকে ১০ শ্রেণির যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকল বিষয়ের টেক্সটবুক এর উপর একসাথে অধ্যায়ভিত্তিক ১০০ নম্বরের ১ ঘন্টার ১টি MCQ পরীক্ষা নেয়া হবে। উদাহরনস্বরূপ, ৫ম শ্রেণির টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষার মান বন্টন হবে – বাংলা- ২০, ইংরেজি-২০, গণিত-২০, বিজ্ঞান-২০, সমাজ-২০ (মোট নম্বর-১০০)। এজন্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। যে কোন সরকারি ছুটির দিনে ঢাকার গ্রীনরোডে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে স্বশরীরে উপস্থিত হয়ে ১ ঘন্টার টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে। সকল শ্রেণি থেকে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।
৫ম থেকে ১০ম শ্রেণির প্রায় প্রত্যেক বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রে যতগুলো অধ্যায় রয়েছে সেগুলোকে সিরিয়ালি ছয় ভাগে ভাগ করে বছরে প্রতি দুই মাস অন্তর ছয়টি মেধা যাচাই পরীক্ষা নেয়া হবে। ধরা যাক, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের সূচীপত্রে ২৪টি অধ্যায়/অনুশীলনী/টপিক আছে। এখন ১ম টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষার জন্য ৫ম শ্রেণির বাংলা বই থেকে প্রথম ৪টি অধ্যায়/অনুশীলনী/টপিক থেকে প্রশ্ন করা হবে। এভাবে ৫ম শ্রেণির একজন শিক্ষার্থী তার অন্যান্য প্রায় সকল বিষয়ের টেক্সট বইয়ের সিলেবাস নিজেই বের করে ১ম মেধা যাচাই পরীক্ষার জন্য প্র¯‘তি নিতে পারবে। উল্লেখ্য, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষার সকল শ্রেণির প্রায় সকল বিষয়ের সিলেবাস এভাবেই বের করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্নকারীদের মেধা যাচাই পরীক্ষার পূর্বেই পরীক্ষার তারিখ, সময়সূচী, ভেন্যু ইত্যাদি মোবাইল এসএমএস এ জানিয়ে দেয়া হবে।
১ম টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস – শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ১ম ভাগ।
২য় টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — এপ্রিল মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস – শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ২য় ভাগ।
৩য় টক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — জুন মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস – শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ৩য় ভাগ।
৪র্থ টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — আগস্ট মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস- শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ৪র্থ ভাগ।
৫ম টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — অক্টোবর মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস- শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ৫ম ভাগ।
৬ষ্ঠ টেক্সটবুক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে — ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে।
সিলেবাস- শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণির প্রায় সকল বিষয়ের টেক্সটবুকের সূচীপত্রের ৬ ভাগের ৬ষ্ঠ ভাগ।